Thursday, November 12

নিজেই শ্বাস নিচ্ছেন গাফ্ফার চৌধুরী

0

ফুসফুসের সংক্রমণে আক্রান্ত বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ‘আমার বাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

লন্ডন প্রবাসী এই প্রবীণ লেখক-সাংবাদিকের মেয়ে বিনিতা চৌধুরী গণমাধ্যমকে জানান, তার বাবার অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়েছে। এখন তিনি নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তবে হাঁপানির কারণে কিছুটা কষ্ট হচ্ছে।

তিনি জানান, এ ছাড়া তার বাবা (গাফ্ফার চৌধুরী) একটু একটু করে কথা বলতে ও তরল খাবার খেতে পারছেন। ডাক্তাররা বুধবার তাকে বেড থেকে তুলে চেয়ারে বসিয়েছিলেন।

বিনিতা আরও জানান, চিকিৎসকরা গাফ্ফার চৌধুরীর ফুসফুসের সংক্রমণ সারাতে জীবাণুরোধক দিয়েছেন। বাবার সুস্থতার জন্য সবার প্রতি দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি সপ্তাহেরও বেশি সময় ধরে লন্ডনের মিডলসেক্সের নর্থ উইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.