শেরশাহ সাংবাদিক হাউজিং প্রকল্পে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলীরা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার তত্ববধায়ক প্রকৌশলী মাকসুদ আলম, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকা পরিদর্শন করেন। এসময় প্রকৌশলীরা জানান, সাংবাদিক হাউজিং প্রকল্পে পানি সমস্যা সমাধানে শীঘ্রই শুরু হবে চট্টগ্রাম ওয়াসার পানি প্রকল্পের কাজ। নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করতে হাউজিং সোসাইটি এলাকায় স্থাপন করা হবে পানির রির্জাভার। প্রতিটি প্লটে দেয়া হবে পানির সংযোগ। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, সেক্রেটারী হাসান ফেরদৌস, কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, ডাইরেক্টর কাজী মহসিন ।
হাউজিং সোসাইটির নেতৃবৃন্দ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় পানি সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের অনুরোধ জানান। ওয়াসার প্রকৌশলীবৃন্দ জানান, সাংবাদিক হাউজিং প্রকল্প এলাকায় ওয়াসার পানি সরবরাহের জন্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। শীঘ্রই শুরু হবে জরিপ কাজ। এর পর অনুসাঙ্গিক অনান্য কাজ শেষ করে দ্রুত পানি সরবরাহ করার ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। পরে সাংবাদিক নেতৃবৃন্দ হাউজিং সোসাইটির বাসিন্দাদের সাথে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
এম ওবায়দুল হক স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
বর্ষীয়ান সাংবাদিক, সাংবাদিক হাউজিং সোসাইটির অন্যতম প্রতিষ্ঠতা মরহুম এম. ওবায়দুল হক’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার বাদ জুমা সোসাইটির শেরশাহস্থ হাউজিং সোসাইটি জামে মসজিদে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের সদস্য এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার জন্যে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, সেক্রেটারী হাসান ফেরদৌস আহবান জানিয়েছেন।##