নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, বিএনপির ভয়-আতঙ্ক তত দ্রুত দূর হয়ে যাবে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, বিএনপির ভয়-আতঙ্ক তত দ্রুত দূর হয়ে যাবে।

অস্তিত্বের স্বার্থেই বিএনপি সর্বশক্তি নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি-দাওয়া পেশ করে মূলত বিএনপি কিছু একটা আদায় করতে চায়। তবে আওয়ামী লীগ চায় আগামী নির্বাচন বিএনপিকে নিয়েই সম্পন্ন হোক। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কার বিষয়ে তিনি বলেন, অতীত রেকর্ড বলে যত অমানিশাই থাকুক, শেষ পর্যন্ত তা কেটে যায়, থাকে না। বিএনপি এখন অমানিশা দেখছে, তাও কেটে যাবে, থাকবে না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, জনগণের কাছে ভোট চাইতে যাবে এমন কোনো অর্জন বিএনপির নেই। কথায় কি আর জঠর-জ্বালা মেটে, কাজ দেখাতে হবে। আমাদের অনেক অর্জন আছে, আমাদের প্রধানমন্ত্রীর সততা আছে, আমরা উন্নয়ন করেছি, মানুষের অভাব দূর করেছি, কাজেই আমরা মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারব।

আসন্ন ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করতে চায়, বিএনপিকে সেই সমাবেশের অনুমতি পাবে কিনা এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা পুলিশের বিষয়, পুলিশ দেখবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.