নৌকার ২ প্রার্থীকে জরিমানা করেছে ইসি

0

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ২ প্রার্থীকে জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার শুনানি শেষে কমিশন এই রায় ঘোষণা করে।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ রায়ের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানায়, এই দুই প্রার্থীকে তিন দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে।

আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য। অন্যদিকে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ও আসটির বর্তমান সংসদ সদস্য।

উল্লেখ্য, এর আগে গত সোমবার বাহার ও শম্ভুকে তলব করে চিঠি দেয় ইসি। চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন ও আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনি তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। শম্ভুকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচননির্বাচন কমিশনইসিআকম বাহাউদ্দিন বাহারধীরেন্দ্র দেবনাথ শম্ভুকুমিল্লা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.