ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ডিবি পুলিশ পরিচয়ে অর্থ ছিনতাইকারী চক্রের এক অন্যতম সসদস্যক গ্রেফতার করেছেন পুলিশ।
থানা পুলিশ সুত্র জানায়, ইমরান নাজির (৩৫) রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার রামদিয়া গ্রামের আবু জাফরের পুত্র । পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহার ইসলামের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স টানা তিন দিন ঢাকা, ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলার আসামি এবং ভুয়া ডিবি পরিচয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম হোতা ইমরান নাজিরকে রাজবাড়ী জেলার রামদিয়া এলাকা থেকে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে আটক করে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মাজহার ইসলাম জানান, সম্প্রতি পত্নীতলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিনব কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর পুলিশ তাকে আটক করে।