Tuesday, November 3

পত্নীতলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

0

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় যথাযথ মর্যাদায় উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে ।

৮মার্চ বেলা ১০ টায় উপজেলা পরিষদের সামনে হতে র্যালী আরম্ভ হয়ে নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা সাড়ে ১০ টায় মেলার স্টল পরিদর্শন ও বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বকারী মোঃ সেলিম উদ্দীন প্রমুখ ।

এসময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচরী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.