জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিসার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২মে) দুপুর ২.৩০টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি এ্যাসুরেন্স সেল সেমিনার কক্ষে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যানোসলর প্রফেসর মোহাম্মদ আলী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মোঃ আঃ কুদ্দুস এর পরিচালনায় এ দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।