পরে থাকা লাশ নিয়ে গোপালগঞ্জের তরুণ কবি জয়ের কবিতা

0

লাশ নেবে লাশ!
——-এম আরমান খান জয়
লাশ নেবে লাশ!
হরেক রকম লাশ আছে
তাজা লাশ পচা লাশ
ধর্ষণের পর রক্তাক্ত লাশ
পাথের পাশে পড়ে থাকা বোনের লাশ
গাঁয়ের মাঝে মায়ের লাশ
এখানে অনেক লাশ আছে
লাশ নেবে লাশ!
হাত কাটা লাশ পা কাটা লাশ
গলা এবং বুক কাটা লাশ
আট বছরের শিশুর লাশ
ধর্ষিত বোনের টুকরো টুকরো লাশ আছে
লাশ নেবে লাশ!
সবুজ মাঠে শুয়ে থাকা বিউটির লাশ
অকালে ঝরে যাওয়া নুসরাতের লাশ,
বস্তায় মেরে রাখা জীবন্ত লাশ
অগণিত লাশের পাহাড়
এসিডে পোড়ানো সদ্যবিবাহিত বোনের লাশ আছে
তা ও নিতো পারো
লাশ নেবে লাশ!
আরো আছে দিনে কিংবা রাতে খুবলে খাওযা উলঙ্গ নারীর লাশ
স্কুল ড্রেস পরিহিত ছাত্রীর লাশ
আমার এদেশ বিশ্বস্ত এক লাশের কারখানা
তাই বলি লাশ নেবে লাশ!
বলি হে স্বাধীনতা তুমি আমায় শুধুই দিলে লাশ
এভাবেই রোজ হাজার ফুল হবে পরাজিত
তোমার উপর নেই কোনো বিশ্বাস।
লাশ নেবে লাশ!!

বি:দ্র:
এর আগেও সাংবাদিক জয় মা”কে নিয়ে কবিতা লিখে অনেক

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.