Tuesday, October 27

পশ্চিমতীরে সংঘর্ষে ১ ফিলিস্তিনি বাসিন্দা নিহত, আহত ৪০

0

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনের নাবলুস শহরের একজন বাসিন্দা নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৪০ জন আহত হয়েছেন।

জানা গেছে, ২২ বছর বয়সী খালিদ ওয়ালিদ তায়েহ নিহত হয়েছেন। মঙ্গলবারের ওই সংঘর্ষের সময় কোমরে গুলি লেগেছিল তার। ইসরায়েলি সেনারা নাবলুস শহরে ঢুকে ধরপাকড় শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রগুলো বলছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা একেবারে গুরুতর। এই পাঁচজনের একজনকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে ইসরায়েলি সেনারা। অন্যরা গুলিবিদ্ধ হয়েছেন।

নাবলুস শহরের কাছাকাছি এলাকায় ইসরায়েলি একজন সেটলারকে গত সোমবার হত্যার জেরে ধরপাকড় অভিযান শুরু করে সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র আলজাজিরাকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখো হচ্ছে। এখনো হত্যাকারীকে খুঁজে পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.