প্রাথমিক বিদ্যালয় খুলছে না আগামীকাল

0

আজ শনিবার (৩ আগস্ট) সাংবাদিকদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামীকাল থেকে সারা দেশের মফস্বল এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর কথা ছিল। কিন্তু চলমান পরিস্থিতি বিবেচনায় তা খুলছে না। তিনি বলেছেন, আগামীকাল রবিবার থেকে মফস্বলের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও তা আপাতত বন্ধ থাকবে।এরআগে গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী ৪ আগস্ট থেকে ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.