প্রিয়াঙ্কা চোপড়াকে আর দেখা যাবে না ডন সিরিজে। পরবর্তীতে ছবিতে আসতে চলেছেন দীপিকা পাড়ুকোন। আর পুরোটাই নাকি হচ্ছে শাহরুখ খানের ইচ্ছায়।
বলিউডে জোর গুঞ্জন ছিল। ডনের শুটিংয়ের সময় নাকি দারুণ উষ্ণ সম্পর্ক ছিল প্রিয়াঙ্কা চোপড়া ও শাহরুখ খানের। কিন্তু তারপরই চিত্রনাট্যে ঢুকে পড়েন শাহরুখপত্নী গৌরী খান। থেমে যায় প্রেম। তবে সম্পর্ক ছিন্ন হলেও প্রিয়াঙ্কা যে এখনো শাহরুখ কে দূরে সরিয়ে দেননি তা বোঝা গিয়েছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টিভি শো-তে তিনি ডনে শাহরুখের ব্যবহার করা একটি জ্যাকেট পরে এসেছিলেন। যা নিয়েও জল্পনা কম হয়নি।
এদিকে কিং খান নাকি সম্পর্ক উষ্ণ, শীতল এসব কোনো কারণে ছবির নায়িকা বদলের দাবি করেননি।
শাহরুখের যুক্তি তাঁর সঙ্গে দীপিকার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের বেশি পছন্দ। ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ারের মতো হিট ছবি রয়েছে এই জুটির দখলে। তাই ফের একবার ডন ৩-এর হাত ধরে সেই জাদু দর্শকদের মধ্যে জাগাতে চান কিং খান।
বলি টাউনে আজ ইনি তো কাল উনি, এর চরিত্র অন্য লোক প্রায়ই হচ্ছে। তাই ডন সিরিজ থেকে নাম কাটা যাওয়ার পর প্রিয়াঙ্কার মনের খবর কেউ পাচ্ছেন না। বরং তিনি ব্যস্ত থ্যাঙ্কস গিভিংয়ের সেলিব্রেশনে। থ্যাঙ্কস গিভিংয়ের বিশেষ বিশেষ পদ নিজেই করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গীসাথীদের নিয়ে।
ফারহান আখতারের আগের দুটি ডনে রোমা’র ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে বলিউড বাদশার আবদার মেনে দীপিকা এলে ছবির লুক কেমন হবে সেটা বলবে সময়।