Monday, September 28

প্রিয়ার পছন্দের ক্রিকেটার ধোনি!

0

যার মুখের নানান অভিব্যক্তি আর চোখের ইশারা দেখার পর সারা ভারত কৌতূহলী, সেই মেয়েটি এখনও টিনেজার। ভ্যালেন্টাইন’স ডে’র আগে হট ফেবারিট হয়ে উঠলেও, মেয়েটির দুষ্টুমিষ্টি হাসি মন থেকে যেন কিছুতেই বের করে ফেলতে পারছে না পুরুষ হৃদয়। মাত্র আটাশ সেকেন্ডের ভিডিও অথচ বারবার ইন্টারনেটে ভিড় করে দেখছে লোকজন। যতোবার দেখা, ততোবারই যেন প্রেমে পড়ে যাওয়া। ভাবতে পারেন, মালায়লম সিনেমার এক নবাগত নায়িকা দেখার জন্য এতো হিড়িক। ইউটিউবে ভিডিওটি কয়েকদিনের মধ্যে এক কোটি ছাড়িয়ে গিয়েছে। মিনিটে মিনিটে তা আরও বেড়ে চলেছে।

‘ওরু অদার লাভ’ সিনেমাটির প্রথম গান ‘মনকিয়া মলরয়া পূবী’ গানটি যেভাবে জনপ্রিয় হয়েছে প্রিয়ার চোখের জাদুতে, তাতে সিনেমাটি যে ব্লকবাস্টার হিট হবে, তা আগে থেকেই বুঝতে পেরেছেন ছবির প্রযোজকরা। সিনেমা আগামী ৬ এপ্রিল মুক্তি পাবে। দর্শকরা মুখিয়ে রয়েছেন প্রিয়াকে সিলভার স্ক্রিনে দেখার জন্য। ছবির নির্দেশক ও লেখক ওমর লুলু’তে এখন থেকেই নিজের ছবির সাফল্য নিয়ে আশাবাদী। সিনে জগতে ডেবিউ করতে চলা প্রিয়া রাতারাতি হটকেক। মালায়লম, তামিল, এমনকি বলিউড থেকে ছবি করার জন্য প্রস্তাব পেয়েই যাচ্ছেন অষ্টাদশী তরুণী।

সকলেরই পছন্দের কেউ না কেউ থাকে। সোশ্যাল মিডিয়াতে যাকে নিয়ে এতো হৈ চৈ। যাকে খোঁজার জন্য, একঝলক দেখার জন্য গোটা ভারত পাগল হয়ে গিয়েছে। যাকে উদ্দেশ্য করে লাখো লাখো প্রেমপত্র লেখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেই প্রিয়া প্রকাশের প্রিয় পুরুষ হলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি জনপ্রিয় একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রিয়াকে বলতে শোনা যায়, ‘আমার প্রিয় পুরুষ ধোনি।’
একটি সাক্ষাৎকারে মালয়ালম এই অভিনেত্রী বলেছেন, ‌আমার পছন্দের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ‌বরাবরই আমি ধোনির ফ্যান। ধোনির আক্রমণাত্মক ক্রিকেট ও অধিনায়কত্ব আমার পছন্দ।‌

উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক এবং তর্কের খাতিরে বিশ্বের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক। টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পাশাপাশি দেশকে টেস্টের আসরে এক নম্বর টিম করার ট্রফিও ছুঁয়েছেন তিনি। তাছাড়া, ধোনি সর্বকালের সেরা ম্যাচ ফিনিশার হওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার। ধোনির স্ট্যাম্পিং দক্ষতা চোখের পলকের চেয়েও দ্রুতগতির।

যখন খেলা শুরু করেছিলেন তখন তরুণীরা ধোনির জন্য ছিলেন পাগল। বলিউড অভিনেত্রীরাও তার ব্যতিক্রম ছিলেন না। এখন ক্যারিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন ধোনি। কিন্তু নারীমহলে যে তিনি আজও সমান জনপ্রিয় তার প্রমাণ মিললো আবার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.