ফরিদপুরে পদ্মার স্রোতে ধসে গেছে সেতু, এক ইউনিয়ন বিচ্ছিন্ন

0

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাংগী সেতুটি পদ্মার তীব্র স্রোতে ধসে গেছে। আজ রবিবার ভোর ছয়টার দিকে বিকট শব্দে সেতুটির পূর্ব পাশের অংশটি ধসে যায়। ফলে ভোর থেকেই ফরিদপুর শহরের সাথে নর্থচ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।  

স্থানীয়রা জানান, গোলডাংগী পুরাতন সেতুটির পাশে বড় একটি সেতুর নির্মান কাজ চলছে। কাজের কারণে পদ্মা নদীর উৎসমুখটি বাশ, মাটি দিয়ে বন্ধ রাখা হয়। পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকে। আজ ভোরে পানির তীব্র স্রোতে সেতুটি ধসে যায়। এছাড়া একটি মসজিদসহ কয়েকটি বাড়ি এখন হুমকির মুখে রয়েছে।  

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, গোলডাঙ্গির পুরাতন সেতুটির পাশে বড় একটি সেতুর নির্মাণ কাজ চলছে। কাজের কারণে পদ্মা নদীর উৎসমুখটি বাঁশ, মাটি দিয়ে বন্ধ রাখা হয়। পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকে। ভোরে পানির তীব্র স্রোতে  সেতুটি ধসে যায়।

সেতুটি ধসে যাবার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে যান। নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, চরাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র সেতুটি ধসে যাওয়ায় বিপাকে পড়েছে এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। তিনি বলেন, এলাকাবাসীদের যাতায়াতের জন্য আমরা বিকল্প ব্যবস্থাগ্রহণের কাজ করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.