ফারুক হত্যা মামলার পলাতক আসামী আলী হায়দারকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

0

ন্যাশনাল ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারী থানাধীন লালিয়ার হাট এলাকা থেকে গত ০৭ জুলাই ফারুক হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আলী হায়দার প্রকাশ মোহাম্মদ আলীকে  গ্রেফতার করে র‌্যাব-৭।

আসামী আলী হায়দার প্রকাশ মোহাম্মদ আলী চট্টগ্রামের হাটহাজারী থানাধীন লালিয়ার হাট এলাকার মোঃ নুরুন্নবীর পুত্র।

উল্লেখ্যযে, গত ৫ এপ্রিল ২০২২ইং তারিখ রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজারের নাজিম কলোনীতে স্থানীয় একটি চায়ের দোকানে বসে আইপিএল’র খেলা দেখছিলেন নিহত ভিকটিম ফারুক। উক্ত খেলা দেখা নিয়ে নিহত ভিকটিম ফারুক ও ফয়সাল এর মধ্যে পছন্দ-অপছন্দের দল সমর্থন নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ফয়সাল হালকা হতাহত হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে আনুমানিক ০১ ঘন্টা পর ফয়সাল তার নেতৃত্বে ১৫-২০ জনের দলবল নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ফারুকের উপর হামলা চালায়। সেখান থেকে আহত অবস্থায় ফারুক তার বাসায় পালিয়ে গেলেও ফয়সাল বাহিনী ফারুকের বাড়িতে দফায় দফায় গিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নির্মম ও নৃশংস ভাবে গুরুত্ব আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। ভিকটিম ফারুককে বাঁচাতে তার বোন জেসমিন আক্তার এগিয়ে আসিলে তাকেও আঘাত করা হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। এ ঘটনায় নিহত ভিকটিম ফারুক এর মা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করেন, যার মামলা নং -০৫(০৪)২০২২; ধারা-১৪৩/৩২৩/৩০২/৫০৬ পেনাল কোড ১৮৬০।
উক্ত হত্যা মামলাটি রুজু হওয়ার পর হাটহাজারী থানা পুলিশ কর্তৃক মামলার ২নং এজাহার নামীয় আসামী মঈন উদ্দিন চিশতীকে আটক করে। পরবর্তীতে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্র্তৃক উক্ত মামলার প্রধান আসামী ফয়সাল এবং ৩নং এজাহার নামীয় আসামী ফরহাদকে আটক করতে সক্ষম হয় এবং মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রাখে। গোপন সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামী আলী হায়দার প্রকাশ মোহাম্মদ আলীকে গ্রেফতার করে র‌্যাব।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী আলী হায়দার প্রকাশ মোহাম্মদ আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.