ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিপীড়নে তুরস্ক চুপ থাকবে না-এরদোয়ান

0

 ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালাচ্ছে ইহুদিবাদী দেশ ইসরাইল। ইসারেয়েলি হামলায় ১১৯ ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া গাজার অন্তত ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী।
এসব ঘটনায় ক্ষুব্ধ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিপীড়নে তুরস্ক চুপ থাকবে না।
আজ শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় তিনি ‘ক্ষুব্ধ’। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত ও ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও মানবতার সম্মান রক্ষার জন্য জেরুজালেমের পাশে দাঁড়ানো কর্তব্য।

রিসেপ তায়িপ এরদোয়ান আরো বলেন, যারা চুপ করে থেকে অথবা প্রকাশ্যে ইসরাইলের রক্তপাতকে সমর্থন করে, জেনে রাখা উচিত এক দিন তাদেরও এমন দিন আসবে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্তব্য জেরেুজালেমে শান্তি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা। তিনি বলেন, যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবু তুরস্ক চুপ করে থাকবে না। সুত্রঃ আল জাজিরা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.