মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নে নব নির্মিত ভুমি অফিসের শুভ উদ্বোধন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬ জুলাই বৃহঃস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের নবনির্মিত ইউনিয়ন ভুমি অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
উদ্বোধনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, উত্তর রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান, গিতা পাঠ করেন, শিক্ষক শ্যামল চন্দ্র । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. এহেতেশাম রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা ভুমি অফিসের সহকারী কমিশনার মো. নাসিম আহম্মেদ, ফুলবাড়ী থানার আিফসার ইনচার্জ মো. নাসিম হাবিব,আলাদীপুর ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ভুমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগন।