ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিসে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

0

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিসে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ ১৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিসারের অফিস কার্যালয়ে সাংবাদিকদেরকে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মৎস্য বিষয়ে সকল দিক তুলে ধরেন উপজেলা মৎস্য অফিসার মোছা.মাজনুন্নাহার মায়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা শ্রী খগেন্দ্রনাথ রায়, ক্ষেত্র সহকারি মোঃ হাসু পারভেজ, ক্ষেত্র সহকারী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন। এ সময় মৎস্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ১৮ ও ১৯শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদযাপিত হতে যাচ্ছে এরই ধারাবাহিকতায় প্রথম দিনে ১৮ জুলাই সংবাদ সম্মেলনের আয়োজন করেন । আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা মৎস্য দপ্তর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.