মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারী কোষাগার থেকে পাওয়ার দাবীতে পৌরসভা ভবনে অর্ধদিবস কর্ম বিরতি পালন করেন। আজ ২৪ জুলাই সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগন বেতন ভাতা পেনশন সহ অন্যান্য সুবিধা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবীতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ম বিরতি পালন করেন ফুলবাড়ী পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন।
কর্ম বিরতি পালনে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আব্দুর রশিদ,সহ সাধারন সম্পাদক শেখ শাহার আলী, বিভাগীয় কমিটির সহ সভাপতি,সহকারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী।
ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারীকোষাগার থেকে পাওয়ার দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালনে পৌরসভার ৫০জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
ফুলবাড়ী পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসেসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, এ দাবী আদায়ে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়েতোলা হবে। এই আন্দোলন আমাদের রুটি,রুজির দাবী।