মো. আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কর অঞ্চল- রংপুর কতৃক ফুলবাড়ী উপজেলার রাবেয়া কমিউনিটি সেন্টারে আয়কর মেলা-২০১৭ এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ্ব এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার(এম পি) কর মেলার শুভ উদ্ভোধন করেন ও বক্তব্য রাখেন।
গতকাল সকাল সাড়ে ১০ টায় কর মেলার শুভ উদ্ভোধনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মো. নাজিমুদ্দিন, গীতা পাঠ করেন গোস্বামী ।
কর মেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,নাজনীন আকতার নিপা সহকারী কর কমিশনার,উপ কর কমিশনার সার্কেল-১০,ফুলবাড়ী কর অঞ্চল রংপুর, কর মেলা উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কর কমিশনার, কর অঞ্চল- রংপুর মো. হারুন অর রশীদ,ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী.অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী দিনাজপুর এর মো. রফিকুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি,ফুলবাড়ী ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নওশাদ আলম মুন্না।
কর উদ্ভোধনী অনুষ্ঠানে বিরামপুর ফুলবাড়ী অঞ্চলের বিভিন্ন ব্যাবসায়ী, শিল্পপতি,সুধিজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুপ কুমার।