Saturday, September 26

ফের মা হচ্ছেন রানি মুখার্জি

0

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি কি আবার মা হতে চলেছেন। নিশ্চিত জানা না গেলেও কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন তিনি।

কথা বললেন, বলিউডে নিজের ক্যারিয়ার, আদিত্য চোপরার সঙ্গে দাম্পত্য, মেয়ে আদিরা, এমনকি নেপোটিজম নিয়েও। রানি বলেছেন, তারা স্বামী–স্ত্রী যখনই কথা বলেন, তখনই দ্বিতীয় সন্তান কবে আসতে পারে তা নিয়ে কথা বলেন। বড় পরিবারের আশা থাকলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর বেশি সন্তান হওয়া সম্ভব নয় বলেও তিনি জানেন।

রানির এই কথাতেই তার দ্বিতীয়বার সম্তানসম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এ ছাড়া রানি আরো বললেন, আদিত্য এবং তার আলোচনায় নিজেদের একান্ত জীবন এবং মেয়ে আদিরাই পুরোটা জুড়ে থাকে। ইতিমধ্যেই তিনি আদিত্যকে আধা বাঙালি করে তুলেছেন। এখন আদিত্য পুরোপুরি বাংলা না বলতে পারলেও বুঝতে পারেন। আদিরাও বাংলা গান শিখেছে দিদিমার কাছে।

নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে গুলাম-এর নায়িকা জানালেন, তিনি কখনোই ছবিতে আসতে চাননি।

বাবা রাম মুখার্জিরও এতে তীব্র আপত্তি ছিল। শুধু মায়ের ইচ্ছাতেই ছবিতে নামেন। যদিও পরে ছবির জগতকেই ভালোবেসে ফেলেন। শুধু ললিপপ নায়িকা নয়, ভিন্ন ধরনের চরিত্র পছন্দ ছিল বলেই ব্ল্যাক, বান্টি অওর বাবলি, কভি আলবিদা না ক্যাহনা’র মতো ছবি করেছেন। সব থেকে প্রিয় চরিত্র ব্ল্যাক। অমিতাভের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে গর্বিত। মেয়ের জন্মের দুই বছর পর ফিরে আগামী ছবি হিচকি নিয়ে সংশয়ে ছিলেন, কিন্তু পরিচালকের তার ওপর ভরসা ছিল।

পদ্মাবতী প্রসঙ্গে বললেন, সঞ্জয় লীলা বনসালির মতো পরিচালকের অন্য কোনো তারকার দরকার নেই ছবির প্রচারের জন্য। তবে নেপোটিজম ইস্যুতে সতর্ক শোনালো মর্দানি ছবির নায়িকাকে। শুধু বললেন, বলিউডে নন ফিল্মি পরিবার থেকে এসেও অনেকে বড় হয়েছেন। তিনিও মাখন মসৃণ পথ পাননি। তাই এই বিতর্ক অর্থহীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.