Monday, September 21

ফোরজি লাইসেন্স কার্যক্রমের নিলামে আইনি বাধা নেই

0

ফোরজি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত রেখেছেন আপিল বিভাগ।

আজ রবিবার বিটিআরসির এ সংক্রান্ত আবেদন নিস্পত্তি করে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দীন মাহমুদ ও সঙ্গে ছিলেন রমজান আলী শিকদার।

এর আগে ফোর-জি লাইসেন্স এবং তরঙ্গ নিলামের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের আবেদন জানিয়ে জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করেছিলেন হাইকোর্ট। বিটিআরসির ওই বিজ্ঞপ্তি ২০০৮ সালের ব্রডব্যান্ড নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক এমন যুক্তি দিয়ে বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে আদালতে এই রিট আবেদন করা হয়।

আজকের এই আদেশের ফলে ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্স প্রস্তাব আহ্বান করে বিটিআরসির দেওয়া বিজ্ঞপ্তি উপর সৃষ্ট আইনি বাধা কাটল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.