Saturday, November 14

বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ মেয়র আনিসুল হকের

0

‘চিকুনগুনিয়া মহামারি হোক আর যা-ই হোক, এর জন্য কোনোভাবেই সিটি করপোরেশন দায়ী নয়। আর বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা তাদের পক্ষে সম্ভব না।’ গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে করা এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

আজ শনিবার সকাল সোয়া ১১টায় ডিএনসিসির ভবনের সামনে র‌্যালির আগে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর আব্দুর রাজ্জাক প্রমুখ। মেয়র বলেন, আমাদের  প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা দিনে এ রকম বৃহৎ পরিসরে সচেতনতামূলক কার্যক্রম চলবে। মশক নিধন কার্যক্রমে অবহেলা পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র।

অতি অল্প সময়ে মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। মেয়র আনিসুল হক বলেন, চিকুনগুনিয়ার বাহক এডিস মশা মারতে যা যা করার আমরা করছি, করবো। ন্যূনতম সময়ের মধ্যে এটি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.