বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার পর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদনের শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন সরকারপ্রধান। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

সরকারপ্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য ওই এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতিয় বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য ওই এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.