বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সামার-২০১৮ টার্মে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি) এবং ৫ বছর মেয়াদি ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামে ভর্তি শুরু হচ্ছে।
মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
মেধাক্রম অনুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে অনুষদওয়ারি অপেক্ষমাণ তালিকার ছাত্রছাত্রী নির্বাচন করা হবে আগামী ১৩ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ভর্তিসংক্রান্ত সব তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrau.edu.bd
থেকে জানা যাবে।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাহফুজ-উল-আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।