মোঃ গোলাম মোস্তফা : আধুনিক সমাজে সবকিছু এখন প্রশিক্ষণ এর মাধ্যমে নিজেকে তৈরী করতে হয়, এমন আগ্রহ তরুণদের মাঝে সবচেয়ে বেশি দেখা যায়। তরুণদের জন্য চট্টগ্রাম শহরে নিয়ে এলো ম্যুভিয়ানা ফিল্ন সোসাইটি “ফিল্ন অ্যাপ্রিসিয়েশন কোর্স “, এই কোর্সের মাধ্যমে জানতে পারবে নিজেদের অজানা অনেক তথ্য।
এই কোর্স আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
বন্দরনগরী চট্টগ্রামের যে কেউ এই কোর্সটি করতে পারবে, ম্যুভিয়ানা ফিল্ন সোসাইটি থেকে।
প্রায় ১০ বছর ধরে রাজধানীতে দেশের সবচেয়ে সক্রিয় চলচ্চিত্র সংসদ হিসেবে ভূমিকা পালন করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
প্রথম বারের মতো
ঢাকার বাইরে ২০০৯ সাল থেকে সিলেটে সংগঠনটি সক্রিয়ভাবে চলচ্চিত্রচর্চা ও চলচ্চিত্র শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করছে, তরুণদদের আগ্রহ থাকায় নিয়মিত কর্মশালা পরিচালনা করে যাচ্ছে ম্যুভিয়ানা ফিল্ন সোসাইটি।
আগামী ১২ জানুয়ারি থেকে বিভাগীয় শহর চট্টগ্রামে, ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’ এর মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দুই দিনব্যাপি এই কোর্সে চলচ্চিত্রপাঠ এবং অধ্যয়ন-সংশ্লিষ্ট বিষয়গুলোতে পাঠদান করা হবে।
মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন ন্যাশনাল নিউজ টেয়েন্টিফোরকে বলেন, “সিলেটের পর চট্টগ্রামে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
কার্যক্রমের শুরুতেই আমরা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন বা চলচ্চিত্র আস্বাদন বা অনুধাবনের কর্মশালার আয়োজন করেছি। পরবর্তীতে পর্যায়ক্রমে নতুন নতুন আরও অনেক চলচ্চিত্র বিষয়ক কর্মসূচির পরিকল্পনা আমরা করছি। আমরা আশা করছি, চট্টগ্রামের চলচ্চিত্রপ্রেমী এবং চলচ্চিত্র উৎসাহী মানুষের জন্য আমাদের কার্যক্রম সহায়ক হয়ে উঠবে।”এছাড়াও
তিনি জানান, এই কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা, চলচ্চিত্র পরিচালনা, প্রামাণ্যচলচ্চিত্র, চলচ্চিত্র সমালোচনাসহ অন্যান্য বিষয়ের পাঠদান করা হবে।
কোর্সে পাঠদান করবেন চলচ্চিত্র শব্দ প্রকৌশলী ও নির্মাতা রতন পাল, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, ওয়াহিদ তারেক, নির্মাতা ও শিক্ষক রাজীবুল হোসেন এবং নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
দু’দিনব্যাপী এ কোর্স প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোর্সে নিবন্ধনের শেষ তারিখ ১০ জানুয়ারি ২০১৮।
নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র চট্টগ্রাম অস্থায়ী কার্যালয়- জাবেদ টাওয়ার, ৫ম তলা, ফ্ল্যাট নং ডি-৪, ৪৮৫ শেখ মুজিব রোড (উত্তরা মোটরসের বিপরীতে), চট্টগ্রাম।
বিশ্ব হবে শান্তিময় সবুজ বাগান, চলচ্চিত্রের মাধ্যমে সকলের মাঝে শান্তির বাণী ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা ম্যুভিয়ানা ফিল্ন সোসাইটির।