Saturday, September 26

বন্যা পরিস্থিতির কারণে ডিগ্রি পাস ও অনার্স পরীক্ষা স্থগিত

0

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০১৫ সালের ডিগ্রি পাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর পাশাপাশি ২০১৬ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.