বরগুনায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

0

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবীতে বরগুনাতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বরগুনা জেলা বিএনপি। ৬ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে ১২ পর্যন্ত জেলা বিএনপির নেতাকর্মীরা এ মানববন্ধন পালন করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি এ জেড সালেফারুক, সাধারন সম্পাদক এ্যাড. আব্দুলঃ-হালিম, যুগ্নসাধারন সম্পাদক তালিমুল ইসলাম পলাশ, জেলা বিএনপির যুবদলের সংগ্রামী সভাপতি তরিকুজ্জামান টিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান মাহফুজ, জাফরুল হাসান জাফর বেনডার, দপ্তর সম্পাদক মঞ্জুর, জেলা ছত্রদলের আহব্বায়ক মোঃ মুরাদুজ্জামান টিপন, মোর্শেদ খোকন, আরিফ রাজা তালতলী উপজেলা ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধন পালন কালে বিএনপির নেতা-কর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হলে দেশে গন আন্দোলন করতে হবে। এই জাল থেকে দেশকে মুক্ত করতে হবে। তাই আপনারা বিএনপির পাশে থেকে দেশ রক্ষার জন্য আমাদের সহযোগীতাকরবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.