বরুড়ায যুব সমাজ স্পোর্টিং ক্লাবের ফ্রিজ কাপ নাইট ম্যাচ মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

0

আসিফ ইকবাল, বরুড়া উপজেলা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া থানাধীন দীঘলগাওঁ এলাকায় যুব সমাজ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রিজ কাপ নাইট ম্যাচ মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ররুড়া ইবনে সিনা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুমন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম।
অনুষ্ঠানে প্রযোজনা করেছেন ব্যবসায়ী ও সমাজ সেবক, ইমিগ্রেন্ট তারেক মাহমুদ, রোসমত আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু তাহের, ,মিশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বাবুল হোসেন। সঞ্চালনা করেন ভাই ভাই এন্টারপ্রাইজের পরিচালক সৌরভ হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিএনপি বরুড়া উপজেলা সিনি:সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া উপজেলা বিএনপি সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, , পৌরসভার বিএনপির সিনি: সহ সভাপতি মোঃ জসিম পাটোয়ারী উওর শীলমুড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ১০নং আবু মোঃ ইসহাক , ১০ নং উওর শীল মুড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বরুড়া উপজেলা বিএনপি যুব বিষয় সম্পাদক খন্দকার জাফর ইকবাল। খেলার পরিচালনা কমিটিতে ছিলেন,- মোঃ সায়েম হোসাইন,পাভেল,জামাল, আরমান,রাসেল হাবীব, ইউসুফ, আনাছ,সালমান,আইন উদ্দিন, নাজমুল, জয়নাল, আমজাদ প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.