Wednesday, November 4

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর আলোচনা সভা অনুষ্ঠিত

0

ইব্রাহিম হোসেন রাকিব, চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার আকবরশাহ্ থানা কর্ণেলহাট বিশ্ব কলোনীতে বুধবার বিকেলে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব এম এ হান্নান চৌধুরী রানা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দাতমারা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও ফটিকছড়ি উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ভূইয়া।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- মোঃ আক্তার হোসাইন নেজামী, মুহাম্মদ মহিউদ্দিন জাফর, মুহাম্মদ ইচহাক, মুহাম্মদ হাবিবুর রহমান, মোঃ আবু হানিফ, জাহানারা বেগম, মোঃ আবু ছাদেক।

আলোচনা সভায় সিদ্ধান্ত হয় যে, স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলার দাতমারা ইউনিয়নে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার টিপুর নেতৃত্বে একটি চক্ষু চিকিৎসা শিবির করা এবং রক্ত সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠান করা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.