Monday, November 9

বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0

ন্যাশনালনিউজ২৪বিডি.কম: নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক কাটা ,প্রীতি সভা এবং যুব সমাজ কে পিতা মুজিব আর্দশের প্রতি আস্তাশীল হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পতাকাদলে আসার আহবনে প্রচার পত্র বিলি,পোস্টা-ব্যানার প্রকাশ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

দিবসের সূচনাতে সকালে অস্থায়ী কার্যলয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,নেতৃবৃন্দ কে নিয়ে দুপুরে সমবেদ এবং প্রীতি সভার পরেই কেক কাটারউৎসব উদ্বোধন করেন ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড যুবলীগ সভাপতি এবং কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।

এসময় সাঃসম্পাদক মোঃ সেলিম রেজা, যুগ্ন সম্পাদক ডাঃ মোঃ জামাল উদ্দিন,সহ-সভাপতি মোঃ মনির হোসেন,সদস্য টিপু,সাজ্জাদ হোসেন দুলাল,পাভেজ, বেলাল,আজাদ হোসেন শুভ,মোঃ রিজবী, সাকিব সহ ইউনিট যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

উৎসব উদ্বোধন কালে কাউন্সিলর সুমন বলেন, যে যুব সমাজের বলিষ্ট আন্দোলন- সংগ্রামে দেশ স্বাধীনের অগ্রগণ্য সেই যুব সমাজ কে আবারো শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ বাচাঁনোর দৃঢ় আহবান জানাই।যুব-শক্তি,যুবই মুক্তি ,এই শ্লোগানে বর্তমান যুবলীগ এগিয়ে যাবে অনন্তকাল।তিনি যুব সমাজ কে বিপদগামীতা থেকে রক্ষায় ভালো কাজে ফিরে আসতে অনুরোধ জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.