বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই-ওবায়দুল কাদের

0

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। ‘২১ বছর দুদেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই।’

আজ সোমবার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রীভা গাঙ্গুলি দাস বাংলাদেশে ভারত সরকারের পক্ষ থেকে কূটনীতিক দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে।

দুদেশের সরকার এবং পিপল টু পিপল কন্টাক্ট বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত উদার এবং ভবিষ্যৎমুখী বলেও উল্লেখ করে সেতুমন্ত্রী। এ সময় দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সাক্ষাৎ শেষে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন, দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। এ সময় বাংলাদেশকে অনেক মিস করবেন বলেও জানান বিদায়ী হাইকমিশনার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.