বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ মিছিল

0

কাজী মাহাদী কবির: শিক্ষা শান্তি প্রগতি’র ধারকবাহক মুজিব আদর্শের এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক এ.এস.এন চৌধুরি রিমন’র নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। বৃহস্পতিবার সকালে সরকারি সিটি কলেজে থেকে শুরু হয়ে মিছিল’টি চট্টগ্রামের কেন্দ্রিয় শহীদ মিনারে মহানগর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গিয়ে শেষ হয়।

এরপর রিমনের নেতৃত্বে সাবকে ছাত্রনেতা মহিউদ্দীন শাহ’র সভাপতিত্বে সরকারি সিটি কলেজে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ ছাত্রনেতা তৌহিদ, আতিক, রুপন, সাকিব, শিবু, মোন্না, হিমেল, শেখ ইয়াছিন, শান্ত, কমার্স কলেজ ছাত্রনেতা ইমন, ওমর গনি এম ই এস কলেজ ছাত্রনেতা শেখ মোহাম্মাদ রাসেল, জয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.