বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাঙামাটি শাখা কমিটির অভিষেক

0

কাপ্তাইপ্রতিনিধিঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রেজিনঃবি-১৯০১) রাঙামাটি শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮জানুয়ারি) বাপাউবো কাপ্তাই অফিস ভবনে সাধারণ সম্পাদক বাপাউবো জাতীয়তাবাদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন মো.আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করে শাহাদাত হোসেন (টুটুল)বাপাউবো জাতীয়তাবাদী সভাপতি রাঙামাটি শাখা কমিটি। প্রধান অতিথি ছিলেন সভাপতি বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ।

প্রধান অতিথি বলেল, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হল কাপ্তাইয়ের সূতিকা ঘর। এসময় প্রধান বক্তা ছিলেন মো.হুমায়ুন কবীর সাধারণ সম্পাদক বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজী মো.আবচারুল হক,সভাপতি বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বৃহত্তম আঞ্চলিক কমিটি,মো.মিজানুর রহমান সাধারণ সম্পাদক বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বৃহত্তম চট্টগ্রাম আঞ্চলিক কমিটি, মো.কবিরুল ইসলাম (কবির) সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিকদল রাঙামাটি জেলা ও মো.বেলাল হোসেন যুগ্ম – সাধারন সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল রাঙামাটি জেলা ও বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কাস ফেডারেশন (বিসিআইসি) সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাকসহ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.