বলিউড হোক কিংবা টলিউড, ক্যারিয়ারে তুঙ্গে থাকার সময় একের পর এক হিট গান দিয়েছেন। আজও সেই হিট গানের প্রবাহ অব্যাহত। বাপ্পি লাহিড়ি। নামটা কানে এলেই তাঁর গা ভর্তি সোনার চেনের ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কাজের ফাঁকে সময় পেলেই তিনি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন। তাঁর পছন্দের ক্রিকেটার কে, এই প্রশ্নেরও জবাব দিলেন তিনি।
বাপ্পি লাহিড়ি বললেন, আমি এই সিনে ইন্ডাস্ট্রিতে ৪৮ বছর কাটিয়ে ফেললাম। আমার প্রত্যেকটা গানই আজও বেশ চলে। সবকিছুই ঠিকঠাক চলছে। আমি শচীন টেন্ডুলকারকে খুব ভালোবাসি। আমি একজন ক্রিকেটপ্রেমী মানুষ।
সেই ছোটোবেলা থেকে ক্রিকেট খেলা দেখে যাচ্ছি। শচীন সত্যিই ক্রিকেটের ঈশ্বর।
সম্প্রতি শচীনও তাঁর বায়োপিক ‘শচীন : আ বিলিয়ন ড্রিমস’ এ বাপ্পি লাহিড়ির উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, যখন খুব চাপের মধ্যে তিনি থাকেন, তখন এই বাপ্পি লাহিড়ির ‘ইয়াদ আ রাহা হে’ গানটি বারংবার শোনেন। এই বিষয়ে বাঙালি সুরকারকে প্রশ্ন করতেই তিনি বললেন, ‘এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। উনি আমার গান শোনেন, এটা জানতে পেরে যারপরনাই খুশি এবং আনন্দিত হয়েছি। ‘