Tuesday, September 22

বাস্তবে কিন্তু আমি তেমন না- পাওলি

0

বলিউড তাঁকে চেনে ‘হেট স্টোরি’ র সময় থেকে। কিন্তু কলকাতার বাঙালিরা তাঁকে চেনে টেলিভিশন সিরিয়াল ‘তিথির অতিথি,’ ‘সোনার হরিণ,’ ‘জীবন নিয়ে খেলা’ থেকে।

এরপর ‘কালবেলা,’ ফিরে তাকাতে হয়নি পাওলিকে। তারপর বেশ কিছু বিতর্কিত ছবিতে বিতর্কিত দৃশ্যে দেখা গেছে পাওলিকে। আর অনেক ছবিতেই সম্মোহনের আকর্ষণে পাওলি মাত করেছিলেন পুরুষ হৃদয়কে। সেই ছবিতে ছিল বহু ‘বেড সিন’ ও। এবার সেই বেড সিন-এর দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন পাওলি।
সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি ‘জুলি ২’ ছবির জন্য তাঁকে অফার দেওয়া হয়। কিন্তু তা তিনি নিতে চাননি। কলকাতায় আয়োজিত এক আলোচনাচক্রে পাওলিকে জিজ্ঞাসা করা হয় বিছানা দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে।

তিনি জানান, ‘কী উত্তর দেওয়া উচিত জানি না, তবে একটা দৃশ্য যেমন হয় এটাও তাই।

‘ এরপরই পাওলি জানান, এই ধরনের প্রশ্ন যেকোনো অভিনেত্রীকে করাটা অত্যন্ত খারাপ বিষয়। একজন অভিনেতা শুধুমাত্র অভিনয় করেন, তা সে যেকোনো দৃশ্যই হোক না কেন। সিনেমায় যাকে দেখা যায়, সে চরিত্র মাত্র। বাস্তবে সে তেমন না।
ঠিক আমার ক্ষেত্রেও, সিনেমায় আমার অভিনয় দেখেন সবাই বাস্তবে কিন্তু আমি তেমন না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.