Wednesday, November 4

বাস থেকে কোটি টাকার হেরোইন সহ চালক আটক

0

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসটির চালক মো. ডালিমকে (৩৫) আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানায় পুলিশ।

বুধবার মধ্যরাতে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী রুটের ন্যাশনাল ট্রাভেলস্ এর বাসে অভিযান চালিয়ে হাইওয়ে পুলিশ হেরোইন উদ্ধার ও বাস চালককে আটক করে।

আটক বাস চালক ডালিম চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বুধবার রাতে হাইওয়েতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এসময় ওই বাসের চালকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
তিনি জানান, বাস চালক ডালিম এবং বাসটি পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলা করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.