বিএনপি আসবে, নির্বাচনে আওয়ামী লীগই থাকবে না: ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই নির্বাচন নিয়ে কথা বলছেন। আমরা নির্বাচনে তো যাবই, খালেদা জিয়াও থাকবেন। বরং আওয়ামী লীগই নির্বাচনে থাকবে না। কারণ, তারা ভালো করেই জানে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের পরিণতি কী হবে?’

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, সেই নির্বাচনের মাধ্যমে ২০১৮ সালে খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হবেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সংগঠন, আন্দোলন এবং নির্বাচনের জন্য এক সঙ্গে প্রস্ততি নিতে হবে। আন্দোলন করেই নির্বাচন আদায় করে ক্ষমতায় যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ২০১৮ সাল হবে খালেদা জিয়ার বছর, তারেক রহমানের বছর, এদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাদের বছর। এই বছরেই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.