বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল আটক

0

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর মালিবাগ থেকে এ বিএনপি নেতাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটকের কথা নিশ্চিত করেছেন।

হাবিব-উন-নবী খান সোহেল এরইমধ্যে উচ্চ আদালত থেকে ১৪৩টি মামলায় জামিন পেয়েছেন।

২০১৬ সালের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.