বিএনপি ভোট বর্জন দেশব্যাপী ২দিন লিফলেট বিতরণ করবে

0

আগামী ২ দিন রোববার ও সোমবার দেশব্যাপী ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি এই দুই দিন বিশ্বের সকলে উৎসব করে থাকে। সেই বিষয়টি ভেবে এই দুই দিন ফের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করছি।

একই কর্মসূচি বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো পালন করবে বলে জানান তিনি।

অসহযোগ আন্দোলন ঘোষণার পর থেকে কয়েক দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.