বিজয় দিবসে নতুন করে শপথ নিতে হবে: নৌ-মন্ত্রী

0

নৌ পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, বিজয় দিবসেই নতুন করে শপথ নিতে হবে, বিএনপি-জামায়াতকে পরাজিত করে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। যারা যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদকে সমর্থন করে, তাদের কাছে আওয়ামী লীগ পরাজিত হতে পারে না।

আজ শনিবার ভোরে মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৬ ডিসেম্বর উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মিয়াজউদ্দিন খান, পৌরমেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.