Sunday, October 25

বিতর্কিত বৌদ্ধ নেতার সঙ্গে পোপের আলাদা বৈঠক

0

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ন্যাক্কারজনক মন্তব্য করে ব্যাপক বিতর্কিত বৌদ্ধ নেতা সিতাগু সায়াডাও-এর সঙ্গে বৈঠক করেছেন পোপ ফ্রাঁসিস।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারটার দিকে তিনি বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও ইহুদি নেতাদের সঙ্গে বৈঠক করেন। ৪০ মিনিট স্থায়ী হয় ওই বৈঠক। এতে সব শ্রেণির মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেন পোপ। এর বাইরে আলাদাভাবে তিনি বৈঠক করেন বৌদ্ধ নেতা সিতাগু সায়াডাও-এর সঙ্গে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বারকি আজ মঙ্গলকার বলেছেন, ইয়াঙ্গুনে ক্যাথলিক আর্চবিশপের বাসভবনে আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে পোপের। এ ছাড়া আলাদা বৈঠক করেছেন সিতাগুর সঙ্গে। গ্রেগ বারকি বলেছেন, এর উদ্দেশ্য হলো সব সময়ই শান্তি ও সহাবস্থানকে উৎসাহিত করা।

উল্লেখ্য, সিগাগু মুসলিমদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার কারণে সম্প্রতি কড়া নিন্দা ও সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে তিনি রোহিঙ্গাদের উদ্দেশ্য করে ন্যাক্কারজনক মন্তব্য করেন। পোপ বারকি বলেছেন, পোপ ফ্রাঁসিস স্থানীয় ধর্মীয় নেতাদের বলেছেন, একত্রিত হয়ে সবাইকে কাজ করতে যাতে দেশকে পুনর্গঠন করা যায়। তারা যদি এতে একমত হন তাহলে তাদেরকে একমত হতে হবে, যেমন ভাইয়ে ভাইয়ে হয়। সামনের চলার পথে সবাইকে এক হয়ে চলতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.