Friday, September 25

বিফ পাস্তা ইন হোয়াইট সস রেসিপি

0
বরাবরই কোরবানি ঈদে রাঁধুনিদের মনোযোগের কেন্দ্রে থাকে গোশতের নানা আয়োজন। আপন পরিজনের পাশাপাশি অতিথি আপ্যায়নে গোশতে আয়োজনে একটু ভিন্নতা আনতে সচেষ্ট থাকেন তারা। আজ তাদের আগ্রহে থাকল বিফ পাস্তা ইন হোয়াইট সস রেসিপি। 
বিফ পাস্তা ইন হোয়াইট সস 
উপকরণ : বিফ ১৫০ গ্রাম, পাস্তা ২৫০ গ্রাম, রসুন কুচি ১ চা চামচ, সয়া সস ২ চা চামচ, ভিনেগার ১ চা চামচ, লবণ স্বাদমতো, লাল হলুদ বেল পেপার ১/৪ কাপ। হোয়াইট সসের জন্য : মাখন ২ চা চামচ, ময়দা ২ চা চামচ, তরল দুধ ১ কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, লবণ ১/৪ চা চামচ। 
প্রণালি : বিফ পাতলা স্লাইস করে কেটে নিন। সয়াসস ও ভিনেগারে মেরিনেট করে রেখে দিন ২ ঘণ্টা। বেল পেপার স্লাইস করে নিন। পাস্তা সিদ্ধ করে পানি ছেঁকে নিন। প্যানে মাখন গরম করে ময়দা ব্রাউন করে ভাজুন। এতে দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন। ফুটে ঘন হয়ে এলে লবণ, গোল মরিচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন। এবার অন্য প্যানে মাখন গলান। রসুন কুচি দিন। মেরিনেটেড বিফ দিন। ভাজা ভাজা হলে এতে বেল পেপার কুচি ও পাস্তা দিন। তৈরি করা হোয়াইট সস দিয়ে নেড়ে নামিয়ে নিন লেটুস টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ পাস্তা ইন হোয়াইট সস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.