বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় চ্যাম্পিয়ন সাউদার্ন ইউনিভার্সিটি

0

চতুর্থ বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। সম্প্রতি বিভাগীয় কমিশনার অফিস চট্টগ্রাম ও বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট, ঢাকা’র উদ্যোগে নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুলে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় সাউদার্ন ইউনিভার্সিটি পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা জলবদ্ধতা নিরসনের অনন্য প্রজেক্টঃ সল্যুশন অব ওয়াটার লগিং প্রবলেম বাই ইউজিং পার্ভিয়াস কনক্রিট পেভমেন্ট (Solution of Water Logging Problem by Using Pervious Concrete Pavement) উপস্থাপন করে সেরা হওয়ার গৌরব অর্জন করে। সাউদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ও পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ইঞ্জিনিয়ার এম.আলী আশরাফ এর তত্বাবধানে উক্ত প্রকল্পের সদস্যরা ছিলেন পুরকৌশল বিভাগের অনির্বাণ বড়ুয়া, রিদোয়ান আলম আদনান, সাখাওয়াত হোসেন সাগর

প্রজেক্টের মূল বিশেষত্ব ছিল বর্তমানের ক্রমাগত জলাবদ্ধতা সমস্যা সমাধান। প্রজেক্টের প্রস্তাবিত বিষয় ছিল পার্ভিয়াস কনক্রিট পেভমেন্ট (Pervious Concrete Pavement) : এর মাধ্যমে যদি শহরের রাস্তা নির্মাণ করা হয়, তাহলে অচিরেই জলাবদ্ধতা নিরসন সম্ভব। কারণ বিটুমিন পেভমেন্ট দিয়ে নির্মিত রাস্তা পানি শোষণ করার ক্ষমতা নেই। অপরদিকে পার্ভিয়াস কনক্রিট পেভমেন্ট (Pervious Concrete Pavement) সহজেই পানি শোষণ করে তা ভূ-গর্ভস্থ পানির স্তরে পৌঁছে দিবে। সুতরাং এই প্রক্রিয়ায় যেমন রাস্তায় পানি বদ্ধ হয়ে থাকবেনা, পাশাপাশি ভূগর্ভস্থ পানির উচ্চতাও বৃদ্ধি পাবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদের এমন কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা এবং উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.