বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২ নেতাসহ শতাধিক কর্মী আটক

0

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির দুই নেতাসহ শতাধিক কর্মীকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা নেতাকর্মীদের আটক করতে হোটেলগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে এসব নেতাকর্মীদের আটক করা হয়।

তবে এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে কোনো অফিসিয়াল বক্তব্য দেয়া হয়নি।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গুলশান এলাকা থেকে বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক কাজী মাশকুর রহমান মাশুককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক তানজিনকে তার কাফরুলের বাসা থেকে আটক করা হয়। এর বাইরেও গভীর রাতে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে পুলিশ রেট দেয়। এ সময় আটক হওয়া নেতাকর্মীর বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছেন।

উল্লেখ্য, গত চারদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, অনিন্দ্য ইসলাম অমিত ও হাসান মামুনসহ দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.