Monday, September 21

বিরাট-আনুশকার লাভগুরু জহির খান!

0

ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড সুন্দরী আনুশকা শর্মার বহুল আলোচিত সম্পর্কের নেপথ্যে লাভগুরুর ভূমিকায় রয়েছেন ক্রিকেটার জহির খান।

খোদ বিরাটই জহিরের এ অবদানের কথা স্বীকার করেছেন। তার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে আনুশকার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলার সময় সতীর্থ জহিরের প্রশংসা করেন বিরাট।

শুরুতেই প্রেমিকার গুণকীর্তন করেন তিনি। বলেন, আনুশকার জন্যই তিনি এখন ধীরস্থির মানুষ হয়ে উঠছেন।

এর পরই বলেন, আনুশকার সঙ্গে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন জহির, যা তাদের সম্পর্কের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে।

ভারত অধিনায়ক জানান, আনুশকার সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রথমে তার আইপিএল সতীর্থ জহিরের সঙ্গে কথা বলেছিলেন।

ওই সময় জহির তাকে সম্পর্কের কথা না লুকানোর পরামর্শ দেন।

বিরাট বলেন, জহির আমাকে বলেছিল- তুমি একটা সম্পর্কে রয়েছ, কোনো ভুল করনি। তুমি যদি এটা লুকাও, তা হলে তোমার ওপরই চাপ সৃষ্টি হবে।

কোহলি স্বীকার করেন, জহির তাকে সঠিক পরামর্শ দিয়েছিলেন। আর ওই পরামর্শ তিনি ঠিক ঠিক মেনেও আসছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.