বিশ্বজুড়ে করোনায় আরও ২ হাজার ২৩৮ জনের মৃত্যু

0

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ২৩৮ জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৩০০ জন।

আজ শনিবার আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের দিন শুক্রবার (১৫ এপ্রিল) বিশ্বে তিন হাজার ৩৬৯ জনের মৃত্যু খবর পাওয়া যায়। আর করোনা শনাক্ত হয় ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ১৯ হাজার ৮৮৮ জনে। এছাড়া এখন পর্যন্ত ৫০ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৭৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ১৬৭ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে ভারত। আর তিন নম্বরে ব্রাজিল।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩৯ হাজার ৫৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৭২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ২২ লাখ ৯৫ হাজার ৭৬৮ জনে। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১৫ হাজার ৩৫৭ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭২৩ জনের। এ সময় মারা গেছেন চারজন। এছাড়া ব্রাজিলে একদিনে ১০৫ জন, ফ্রান্সে ১৫১, জার্মানিতে ৯১, রাশিয়াতে ২৬১, দক্ষিণ কোরিয়ায় ২৬৪ ও ইতালিতে ১৩৩ জনের মৃত্যু হয়।

এদিকে, ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়ে গেছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.