বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ৯৭৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৩ হাজার ১৯৯ জনে।
এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৭৩৭ জনে।
করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়, ১৬৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ৭৪ হাজার ৯০২ জনে।
বিশ্বে একদিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। আক্রান্তের তালিকায় আট নম্বরে থাকা দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৭২৫ জন