বিশ্বে করোনায় মৃত্যু দুই লাখ ৮০ হাজার, আক্রান্ত ৪১ লাখের বেশি

0

বিশ্বে ২১২ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৪১ লাখের বেশি মানুষ। 

করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টায় বৈশ্বিক মহামারীতে ২ লাখ ৮০ হাজার ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪১ লাখ ১ হাজার ৭৭২ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৩ লাখ ৭৮ হাজার ৮২১ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৬৮৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৪ লাখ ৪১ হাজার ৪৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি বলছে, শনাক্ত রোগীদের এক-চতুর্থাংশ এবং মৃত্যুর ঘটনার এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে। দুদিক দিয়েই যুক্তরাষ্ট্র আছে তালিকার শীর্ষে।

একক দেশ হিসেবে আক্রান্তের তালিকায় আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।

তালিকায় যুক্তরাষ্ট্রের পরের স্থানেই রয়েছে স্পেন, ২ লাখ ২৩ হাজার। দুই লাখ ১৮ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে আছে ইতালি এবং দু্ই হাজার কম আক্রান্ত নিয়ে চতুর্থ স্থানে যুক্তরাজ্য।

পঞ্চম স্থানে আছে বর্তমানে করোনার হটস্পটে পরিণত হওয়া রাশিয়া। বিশ্বের বৃহত্তম দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.