বিশ্বে করোনা জয় করেছেন সাড়ে ১১ লাখের মানুষের, বুনছে নতুন জীবনের স্বপ্ন

0

কোভিড-১৯ মহামারীতে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সে সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। করোনার ছোবলে বিশ্বের ২১০ দেশ ও অঞ্চল । এই দু:সংবাদের মধ্যেও সু-সংবাদ হচ্ছে– বিশ্বের সাড়ে ১১ লাখেরও বেশি মানুষ করোনা জয় করেছেন, তারা এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন।

সোমবার বেলা ১১টা পর্যন্ত  কোভিড ১৯-এ প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৫ লাখ ৬৫ হাজার ১১০ মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২১ লাখ ৬২ হাজার ৯৪৭ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৪১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৫৩ হাজার ৯২২ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ৪৮ হাজার ৩২০ জন মারা গেছেন।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সেরে উঠেছে এক লাখ ৭৮ হাজার ২৬৩ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৪৮ হাজার ৫৫৮ জন, ইতালিতে ৮১ হাজার ৬৫৪, ইরানে ৭৮ হাজার ৪২২, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ৭৬৬ এবং ফ্রান্সে ৫০ হাজার ৭৮৪ জন।

এ ছাড়া তুরস্কে ৬৩ হাজার ১৫১ জন, কানাডায় ২৪ হাজার ৯০৮, সুইজারল্যান্ডে ২৪ হাজার ৫০০, অস্ট্রিয়ায় ১৩ হাজার ২২৮, বেলজিয়ামে ১২ হাজার ৩০৯, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ১৮৩, অস্ট্রেলিয়ায় পাঁচ হাজার ৮১৭ এবং মালয়েশিয়ায় চার হাজার ৪১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ১৭ ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.