Monday, September 21

বৃষ্টিতে চাই বাড়তি সতর্কতা

0

বর্ষাকাল শুরু হয়েছে, আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বাইরে যেতে মন চায় না, কিন্তু বৃষ্টিতে ঘরে বসে থাকার উপায় নেই বাইরে বের হতেই হয়। বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা জ্বর হতে পারে। আর নষ্ট হতে পারে আমাদের প্রিয় পোশাকটিও।
বাইরে যাওয়ার পোশাক নির্বাচনে তাই, এখন চাই বাড়তি সতর্কতা:

* বাইরে যাওয়ার সময় জর্জেট, সিল্ক জাতীয় সিনথেটিক কাপড়ের পোশাক পরুন, এই পোশাকগুলো পরে আপনি স্বচ্ছন্দে চলতে পারবেন

* বৃষ্টির দিনে নীল, কমলা বার যেকোনো উজ্বল রং-এর পোশাক পরুন

* এসময়, খুব ফিটিং ড্রেস না পরে খানিকটা ঢিলেঢালা পোশাক বেছে নিন, এতে বৃষ্টিতে ভেজার পর পেশাকটি তারাতারি শুকিয়ে যাবে

* বৃষ্টিতে ভিজলে সুতি কাপড়ের পোশাক শুকাতে দেরি হয়, এ কারণে ঠাণ্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে

* সুতি পোশাক ভিজে গুমোট গন্ধ কিংবা দাগ হয়ে পোশাকটি নষ্ট হতে পারে, সুতি পোশাকের মতোই ভারি বুননের কাপড়ের পোশাক এড়িয়ে চলতে হবে

* পোশাক কাদা পানিতে ভিজে গেলে কিংবা দাগ বসে যাওয়ার আশংকা থাকলে তা ধুয়ে দিন, বাইরে থেকে ভিজে এলে, বাড়ি ফিরে কাপড় ভালোভাবে শুকাতে হবে

* সাদা বা হালকা যে কোনো রঙের কাপড় ভিজে গেলেই পানিতে ধুয়ে নিতে হবে যেন তাতে দাগ বা তিলা না পড়ে।

বর্ষায় বাইরে যাওয়ার সময় পোশাক নির্বাচনে ওপরের বিষয়গুলো মাথায় রাখুন। হঠাৎ বৃষ্টি, আপনাকে ভিজিয়ে দিলেও অস্বস্তিতে পড়তে হবেনা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.